শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

আগামীকাল বিশ্ব ইজতেমার আখেরি মুনাজাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:।। ৫৬তম বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত করেছেন মুসল্লিরা দেশ-বিদেশের শীর্ষ আলেমদের বয়ান শুনে। ইবাদত-বন্দেগি, যিকির-আযকার দোয়ায় আজ শনিবার চলছে বিশ্ব ইজতেমা। টঙ্গী ইতোমধ্যেই পরিণত ইসলামপ্রিয় তাওহিদি জনস্রোতে। লাখ লাখ মুসল্লির পদভারে মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগতীর। আজ বাদ ফজর পাকিস্তানের মাওলানা খোরশিদুল হকের আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।

ইজতেমা মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম জানান তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। সকাল ১১টায় আখেরি মুনাজাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের উদ্দেশে তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় আলেমরা কোরআন-হাদিসের আলোকে ঈমান, আমল, আখলাক ও কালেমা সম্পর্কে বয়ান করেন। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত এ বয়ান চলে। এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় গতকাল শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে। দুপুরে ময়দানে অনুষ্ঠিত হয় স্মরণকালের বৃহৎ জুমার নামাজ। জুমার নামাজে ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের পাশাপাশি ঢাকা-গাজীপুরসহ আশপাশের জেলার লাখ লাখ মুসল্লি অংশ নেন।

ইজতেমার প্রথম পর্বে দেশের ৬৪ জেলার দেশি বিদেশি মুসল্লিরা অংশ নিচ্ছেন। এর জন্য ইজতেমা ময়দানকে ৯১টি খিত্তায় ভাগ করা হয়েছে। কিন্তু মুসল্লি সমাগম বেশি হওয়ায় ইজতেমা শুরুর আগের দিনই ময়দান পূর্ণ হয়ে যায়। পরে মুসল্লিরা নির্ধারিত খিত্তায় স্থান না পেয়ে তুরাগ নদীর পশ্চিম পাড়ে, ময়দানের পাশের কামারপাড়া সড়কে ও ফুটপাতে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাতে এবং খোলা জায়গায় অবস্থান নিয়ে ইজতেমায় অংশ নিচ্ছেন।

ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মাহফুজ জানান, প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের শুরুতে বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা খোরশিদুল হক। সকালের বয়ানে বলা হয় পরকালের চিরস্থায়ী সুখ শান্তির জন্য আমাদের প্রত্যেককে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দ্বীনের দাওয়াতের কাজে জানমাল দিয়ে মেহনত করতে হবে। ইমান আমলের মেহনত ছাড়া কেউ হাশরের ময়দানে কামিয়াব হতে পারবে না। দাওয়াতের মেহনত হলো নবুওয়াতি মেহনত। খুলুসিয়াত ও আজমতের সঙ্গে যারা মেহনত করবে তাদের যে কোনো আমলের ফজিলত বহুগুণ বেড়ে যায়।

আগামীকাল বাদ ফজর বয়ান করবেন, হিদায়াতি বয়ান, সাড়ে সাতটায় মাওলানা আবদুর রহমান, বাংলা অনুবাদ, মাওলানা আব্দুল মতিন। বিশেষ নসিহত, মাওলানা ইব্রাহিম দেওলা, বাংলা অনুবাদ মাওলানা জুবায়ের আহমদ। দোয়া পরিচালনা করবেন মাওলানা জুবায়ের আহমদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ