বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ইজতেমায় আসছেন ভারতের ৭ রাজ্য থেকে মেহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী শুক্রবার (১৩ জানুয়ারি) ফজর বাদ আমবয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমাকে সামনে রেখে বিশাল ময়দানের খুঁটিনাটি কিছু কাজ ছাড়া সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইজতেমায় যোগ দিতে ভারতের ৭ রাজ্য থেকে মুসল্লিরা আসতে শুরু করেছে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যসহ উত্তর-পূর্ব ভারতের ৭ রাজ্য থেকে বিপুলসংখ্যক মুসল্লি আসছেন আখাউড়া চেকপোষ্ট দিয়ে।

গত নভেম্বরের ২৬ তারিখ থেকে বুধবার (১১ জানুয়ারি) পর্যন্ত ২২০ জন ভারতীয় মেহমান ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছেন। ভারতীয় মুসল্লিরা আখাউড়া স্থলবন্দর থেকে বাস কিংবা আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ট্রেনযোগে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে যাচ্ছেন।

বিদেশি মেহমানদের অভ্যর্থনা জানানো, থাকা-খাওয়া ও ঢাকায় পাঠানোসহ সব কাজ দ্রুত করার জন্য তাবলিগ জামায়াতের ঢাকার কাকরাইল মসজিদ থেকে একটি প্রতিনিধি দল আখাউড়া স্থলবন্দরে অবস্থান করছেন। তারা প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত আগত মুসল্লিদের সার্বিক সহযোগিতা করবেন।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকেও স্থলবন্দর ইমিগ্রেশন এলাকায় বিদেশি মেহমানদের নাস্তা-পানি দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করছেন। প্রতিদিনই সকাল থেকে স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ আগত মুসল্লিদের এ সেবা দিয়ে যাচ্ছেন।

বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের আতিথেয়তায় মুগ্ধ হয়েছে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা ভারতীয় মেহমানরা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ