শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌদিতে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি, স্কুল চলবে অনলাইনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেশ কয়েকদিন আগেই মক্কার পাহাড়ি এলাকা গাছপালায় সবুজ হয়ে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। তবে এখন টানা দুই-তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সৌদির আবহাওয়া বিভাগ।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে, বৃষ্টিপাতের বিষয়ে সতর্ক করে দিয়েছে সৌদি আরবের আবহাওয়া বিভাগ। এমন পরিস্থিতিতে সোমবার পর্যন্ত কয়েকটি এলাকায় অনলাইনে ক্লাস হবে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১০ জানুয়ারি) পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও ঝড় হতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি।

প্রতিবেদনে বলা হয়েছে, মক্কা, মদিনা, উত্তরাঞ্চলীয় সীমান্ত, আল জৌফ, তাবুক, হেইল, আল কাসিম, আল শারকিয়া, রিয়াদ ও আল বাহায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।

এসময় মুষলধারে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে শিলা পড়তে পারে ও ধুলার ঝড় হতে পারে। এতে করে দৃশ্যমানতা কমে যেতে পারে। জেদ্দার কর্মকর্তাদের বরাত দিয়ে আরেকটি প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তার জন্য সবার উচিত কর্মকর্তাদের সতর্কবার্তা মেনে চলা।

অন্যদিকে, স্কুল শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস ‘মাদরাসাতি প্লাটফর্মে’ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে তাবুক অঞ্চলের উচ্চভূমিসহ আল লাওজ, আলকান ও আল দাহারে তুষারপাত হওয়ারও পূর্বাভাস দেয়া হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ