শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্ব ইজতেমা নিয়ে উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। আসন্ন বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের স্বার্থে অপপ্রচার, উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার।

গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব শাহে এলিদ মাইনুল আমিন স্বাক্ষরিত পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে টঙ্গী ইজতেমা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের স্বার্থে অপপ্রচার, উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড বন্ধের নির্দেশনা দিয়ে পুলিশ মহাপরিদর্শক ও ইসলামিক ফাউন্ডেনের মহাপরিচালককে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, তাবলিগ জামাতের মাওলানা সাদ অনুসারী কাকরাইল মসজিদের আহলে শূরা সৈয়দ ওয়াসিফুল ইসলামের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, সরকার টঙ্গী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৩-১৫ জানুয়ারি ও দ্বিতীয় পর্ব ২০-২২ জানুয়ারি তারিখে অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু প্রথম পর্বের আয়োজকদের অনেকে এবং কিছু কিছু মসজিদের ইমাম জুমার বয়ান ও অন্যান্য ওয়াজে একটিমাত্র ইজতেমা হবে এবং সেটি প্রথম পর্বের বলে অপপ্রচার চালাচ্ছেন। এছাড়া অনেক মসজিদে দেশি-বিদেশি জামাত উঠতে বাধা দিচ্ছে।

এমন অবস্থায় এ ধরণের অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট ও বিদেশীদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার চরম আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, ১৩ জানুয়ারি শুরু হয়ে ১৫ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের (শুরায়ে নেজামের) বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

মাঝে ৪ দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমা শেষ হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ