মাওলানা মাকসুদুর রহমান সাইমন।। আমলি জীবন যাপন করা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহর ইবাদতের মাধ্যমে জীবন যাপন করাই মানুষের প্রতি আল্লাহর নির্দেশ। সেজন্য মানুষের উচিত নতুন বর্ষে আমলি জীবন যাপনের জন্য নিজেদের প্রস্তুতি করা।
প্রথম ডায়েরিটা জিকির ও দরুদের জন্য। দ্বিতীয় ডায়েরিটা নামাজের -কোরআন, মিথ্যা কথা বলার হিসাবের জন্য। যে আমলগুলি আমাদের করতে হবে তা হলো, জিকির,দরুদ, নামাজ, কোরআন, মিথ্যা কথা বলা পরিহার।
প্রথমতঃ-- জিকির।
জিকিরগুলি যেগুলি করতে হবে তা হলো- সুবহান আল্লাহ-১০০বার। আলহামদুলিল্লাহ -১০০বার। আল্লাহু আকবার-১০০বার। সলা-ইলাহা ইল্লাল্লাহ-১০০বার।
সুবহানআল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহুআকবার-১০০বার। সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম-১০০বার। লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লাবিল্লাহ-১০০বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নিকুনতুম মিনাজ জোয়ালিমিন-১০০বার।
আল্লাহুম্মা আজিরনি মিনান্নার-১০০বার। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাত-১০০বার। উপরের প্রত্যেকটি দোয়া ও জিকিরগুলি ১০০বার করে পড়ে আপনাকে যে জিকিরটা সারাদিনের জন্য অন্তরে গেঁথে নিতে হবে সেটা হলো --আস্তাগফিরুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ কেন বেশি পড়বেন জানেন? রাসুলুল্লাহ সা. এরশাদ করেছেন, ‘সু-সংবাদ তার জন্য, যার আমলনামায় অধিক ইস্তেগফার পাওয়া যাবে।’ (ইবনে মাজাহ হাদিস নং ৩৮০৮)।
ইস্তেগফারের রয়েছে বহুমুখী ফজিলত। যথাঃ- ইস্তেগফার নির্ভেজাল একটি ইবাদত। গোনাহ মাপের মাধ্যম। বৃষ্টি বর্ষণের কারণ।
- সম্পদ ও সন্তান অর্জনে সহায়ক। - জান্নাতে প্রবেশের সিঁড়ি। - সার্বিক শক্তি অর্জনের মাধ্যম।
কোরআনে এরশাদ হয়েছে, ‘হে আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো অতঃপর তার কাছে তওবা করো, তাহলে তিনি তোমাদের ওপর মুষলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সঙ্গে আরও শক্তি বৃদ্ধি করবেন। আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হয়ো না।’ (সূরা হুদ, আয়াত ৫২)
- উত্তম ভোগ-উপকরণ অর্জনের চাবিকাঠি। কোরআনে এরশাদ হয়েছে, ‘আর তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। তারপর তার কাছে ফিরে যাও, (তাহলে) তিনি তোমাদের নির্ধারিত সময় পর্যন্ত উত্তম ভোগ-উপকরণ দেবেন।’ (সূরা হুদ, আয়াত ৩)
- বালা-মসিবত দূর করে। কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ তাদের আজাব দানকারী নন এমতাবস্থায় যে, তারা ইস্তেগফার করà¦