শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী

বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সরকার গরিব ও অসহায় মানুষের পাশে রয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, এই সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না।

আজ বুধবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকার আব্দুল গণি রোডে ভ্রাম্যমাণ ওএমএস (ট্রাকসেল) বিক্রয় কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ভোক্তা সাধারণের উদ্দেশে এ কথা বলেন খাদ্যমন্ত্রী।

সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আজ দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই। দেশের মানুষ কষ্টে নেই। পৃথিবীতে মহামারি ও আর্থিক সংকটের মধ্যেও বাংলাদেশের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

এসময় মন্ত্রী জানান, প্রয়োজনে সারা বছর স্বল্প-আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে।

তিনি বলেন, বিগত সময়ে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওএমএস চালু থাকেনি। ভোক্তা সাধারণকে স্বস্তি দিতে সরকার এসময়ে এটা চালু রেখেছে।

ওএমএস’র চাল-আটা কিনতে আসা ভোক্তারা সরকারের এ কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন। তারা ওএমএসে আরও বেশি পরিমাণ চাল-আটা এবং বিক্রয় কেন্দ্র বাড়ানোর অনুরোধ করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ