শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও কমেছে শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১ লাখ ৯২ হাজার ৩২৮ জন শনাক্ত হয়েছেন। আগের দিনের তুলনায় যা প্রায় ৪০ হাজার কম। তবে শনাক্ত কমলেও আগের দিনের তুলনায় বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮১ জন।

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসে এ তথ্য প্রকাশ করা হয়।

মহামারির শুরু থেকে সবমিলিয়ে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ২৭৯ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৬৪ জন এবং মারা গেছেন ২০৮ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার ৭২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫৭ হাজার ৭২১ জন মারা গেছেন।

আক্রান্তের দিক দিয়ে সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৭৫ জন এবং মারা গেছেন ৩৭ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৭৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ১৮ হাজার ৪৭৮ জন মারা গেছেন।

করোনা আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয়স্থানে থাকা এশিয়ার দেশ ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯১ জন। এ সময়ে কেউ মারা যাননি।

আক্রান্তের দিক দিয়ে তৃতীয়স্থানে থাকা ইউরোপের দেশ ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪৬ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ২২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬২ হাজার ২১৪ জন মারা গেছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ