শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট

এবার আইজি’জ ব্যাজ পাচ্ছেন ৪৫৮ পুলিশ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভাল কাজের স্বীকৃতি হিসেবে এবার পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ (আইজি’জ ব্যাজ) পাচ্ছেন ৪৫৮ পুলিশ সদস্য। বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে তাদের এই ব্যাজ পরিয়ে দেবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ব্যাজপ্রাপ্তদের হাতে এ সময় সনদও তুলে দেবেন তিনি।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ২০২২ সালে প্রশংসনীর কাজের স্বীকৃতিস্বরূপ মনোনীত ৪৫৮ জনকে ব্যাজ পরানোর জন্য ইতোমধ্যে চিঠির মাধ্যমে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকতে বলা হয়েছে।

৩১ ডিসেম্বর পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (গোপনীয়) মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেন।

উল্লেখ্য, পুলিশ সপ্তাহ-২০২৩ শুরু হতে যাচ্ছে মঙ্গলবার (৩ জানুয়ারি)। এদিন সকালে রাজধানীর রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে প্রদানমন্ত্রী শেখ হাসিনা বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। দুপুরে তিনি পুলিশ সদস্যদের কল্যাণ প্যারেডে অংশ নেবেন। ৮ জানুয়ারি শেষ হবে পুলিশ সপ্তাহ।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এ অনুষ্ঠান হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে। সন্ধ্যায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ উপলক্ষে বঙ্গভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তৃতীয় দিন পুলিশ কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সম্মেলনে অংশ নেবেন। ৬ জানুয়ারি হবে আইনশৃঙ্খলা ও অপরাধ বিষয়ে একটি মতবিনিময় সভা। পরদিন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সম্মেলনে অংশ নেবেন আইজিপি। পুলিশ সপ্তাহের শেষ দিন মন্ত্রী, মন্ত্রীপরিষদ সচিব, প্রধান বিচারপতির সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেবেন পুলিশ কর্মকর্তারা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ