শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

দেশে করোনার নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাস ওমিক্রনের উপধরন বিএফ.৭ শনাক্ত হয়েছে। আজ রোববার (১ জানুয়ারি) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, চার চীনা নাগরিকের শরীরে ওমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত হয়েছে।

এর আগে গত ২৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে আসা দেশটির চার নাগরিকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপরে তাদের মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে বাংলাদেশে করোনা সংক্রমণ সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তবে এ মাসের শুরু থেকেই চীনে করোনা সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ার তথ্য পাওয়া যায়। পাশাপাশি ভারতেও করোনার নতুন ধরন পাওয়ার তথ্য জানায় দেশটি। এমন অবস্থায় বাংলাদেশেও সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেয় সরকারের স্বাস্থ্য বিভাগ।

গত রোববার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, করোনার নতুন ধরন ‘বিএফ ৭’ এর প্রভাবে চীনে ফের সংক্রমণ বেড়েছে।

এ ছাড়া ভারতেও আক্রান্তের হার বেড়েছে। এই ধরন একজন থেকে ১৮ জনের শরীরে সংক্রমণ করতে পারে। অর্থাৎ ওমিক্রনের বর্তমান ধরন ‘বিএ ৫’-এর চেয়ে এটি চারগুণ বেশি শক্তিশালী। এটির উপসর্গ ওমিক্রনের অন্যান্য ধরনের মতোই। তবে এর ভয়াবহতা এখনো জানা যায়নি। বাংলাদেশে করোনার নতুন ধরনের প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ