শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, করোনার অভিঘাত সফলভাবে মোকাবিলা করে বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে। দেশের ভৌত অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা খাতে গৃহীত উন্নয়ন কর্মসূচিসমূহও সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর আশকোনায় নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মিলনায়তনে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

নুরুজ্জামান আহমেদ বলেন, করোনা অতিমারির সময় বিশ্বের অধিকাংশ দেশের অর্থনীতি যখন টালমাটাল তখনও বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ধনাত্মক। বৈশ্বিক মন্দা চলাকালীনও দেশের মেগা প্রকল্পগুলো থেমে থাকেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে ইতোমধ্যে পদ্মা সেতু ও মেট্রোরেল উদ্বোধন হয়েছে।

তিনি বলেন, করোনা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, গবেষণা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ