শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

রাজশাহীতে থার্টিফার্স্ট নাইটে বার-ডিজে পার্টি বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইংরেজি বর্ষবরণ থার্টিফার্স্ট নাইট উপলক্ষে রাজশাহীতে বার ও ডিজে পার্টি বন্ধের নির্দেশ দিয়েছে মহানগর পুলিশ। আগামী ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত সব অনুমোদিত বার, মদের দোকান ও ডিজে পার্টি বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে আরএমপির জারি করা এক নিষেধাজ্ঞা পত্রে এ তথ্য জানান রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনটি উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর হতে ১ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত রাজশাহী মহানগরী এলাকায় সব ধরনের বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রকাশ্যে প্রদর্শন করা যাবে না। এছাড়া অনুমোদিত বার, মদের দোকান এবং ডিজে পার্টি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩১ ডিসেম্বর রাস্তায় গান-বাজনা, বাদ্যযন্ত্র, হর্ন বাজানো, লাউড স্পিকার ব্যবহার এবং শোভাযাত্রা/ র্যালিতে মুখে কোনো প্রকারের মুখোশ ব্যবহার ও বিরক্তির উদ্রেককারী বাঁশি (যেমন-ভুভুজেলা, আতশবাজি, পটকা) ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসব আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ