বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘মেট্রোরেলের ভাড়া নির্ধারণে সাধারণ মানুষের সঙ্গতির বিষয়কে গুরুত্ব দেওয়া হয়নি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মেট্রোর নির্মাণব্যয় ও ভাড়া নির্ধারণে সাধারণ মানুষের সঙ্গতির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, মেট্রোরেল আমাদের গণপরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এতে কোনও সন্দেহ নেই। ভাড়া অত্যাধিক বেশি। সাধারণ মানুষের ব্যয় ক্ষমতার আওতায় মেট্রোরেলের ভাড়া না রাখা সমস্যা। উল্লেখ্য যে, বুধবার (২৮ ডিসেম্বর) সকালে দেশে প্রথমবারের মতো মেট্রোরেলের যাত্রা শুরু হয়েছে। মেট্রোরেলের প্রারম্ভিক এই যাত্রাকে যানবাহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংযোজন মনে করেন তিনি।

এক বিবৃতিতে মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, মেট্রোরেলের নির্মাণ ব্যয় ও ভাড়া নির্ধারণে অন্যান্য দেশের তুলনায় কয়েকগুণ ভাড়া বেশি ঠিক করা হয়েছে। নাগরিকদের মধ্যে খুব স্বল্প সংখ্যক মানুষের জন্য ইতিবাচক হলেও ব্যাপকভাবে কোনও কাজে লাগবে বলে মনে হয় না।

মহাসচিব বলেন, মেট্রোরেলের ভাড়া সর্বনিম্ন ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল এই ২০ কিলোমিটারের ভাড়া ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গণপরিবহনের চেয়ে অনেক বেশি। ঢাকায় মেট্রোরেলের এই ভাড়ার পরিমাণ শুধু
দেশের বেসরকারি বাসভাড়ার দ্বিগুণ নয়, মেট্রোরেলের পরিমাণ অন্যান্য দেশের তুলনায় কয়েকগুণ বেশি। স্বল্প ভাড়ায় মানুষ যেন গন্তব্যে যেতে পারে সেদিকে বিবেচনা করে ভাড়া নির্ধারণ করা উচিত ছিলো।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ