শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

‘প্রধানমন্ত্রী মায়ের মমতা নিয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছেন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের সুরক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, মায়ের মমতা নিয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছেন। ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নাটোরের সিংড়ায় নিজ বাসভবনে উপজেলার ১০০ প্রতিবন্ধীর মধ্যে ব্যক্তিগত উদ্যোগে হুইল চেয়ার বিতরণের সময় এসব বলেন প্রতিমন্ত্রী।

জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবার অংশগ্রহণে বৈষম্যমুক্ত সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। অতীতে পরিবার ও সমাজে প্রতিবন্ধীদের বোঝা মনে করা হতো। এ অবস্থা থেকে উত্তরণে মায়ের মমতা নিয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করতে পদক্ষেপ নিয়েছেন ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়। তিনি সারাদেশে আড়াই হাজার প্রতিবন্ধীকে ডিজিটাল প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। এ প্রশিক্ষণের পরিধি আরও বাড়বে। প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ৬৪০টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেইল প্রযুক্তি নির্ভর ল্যাপটপ দেওয়া হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ