শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

দেশের মানুষ এখনো লাঙ্গল প্রতীকের ওপর আস্থা রাখেন: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশাল ব্যবধানে পর পর দুইবার রংপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় মোস্তাফিজার রহমান মোস্তফাকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বুধবার (২৮ ডিসেম্বর) এক অভিনন্দন বার্তায় নির্বাচিত সকল কাউন্সিলর ও রংপুরবাসীকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, আবারও প্রমাণ হলো দেশের মানুষ এখনো লাঙ্গল প্রতীকের ওপর আস্থা রাখেন। প্রতিটি আবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রমাণ হবে গণমানুষের ভালোবাসার প্রতীক হচ্ছে লাঙ্গল। জাতীয় পার্টি আর লাঙ্গল প্রতীকের ওপর আস্থা ও ভালোবাসাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে আমাদের শক্তি যোগাচ্ছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ