শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

৭ পণ্য আমদানিতে কোটা সুবিধার আশ্বাস দিয়েছে ভারত: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাল, গম, চিনি ও পেঁয়াজসহ সাত পণ্য আমদানিতে ভারতের কাছে কোটা সুবিধা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ইতিবাচক সাড়াও মিলেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, ভারত থেকে চাল, গম, চিনি, পেঁয়াজ, রসুন, আদা ও ডালসহ নিত্যপ্রয়োজনীয় যেসব পণ্য আমদানি করা হয় সেগুলো আমদানিতে কোটা সুবিধা করে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছে ভারত।

তিনি বলেন, এই কোটা সুবিধা পেলে তারা এখন যেভাবে যখন তখন তাদের পণ্য রপ্তানি বন্ধ করে দেয় সেটা আর করতে পারবে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য পারস্পরিক সহযোগিতা প্রদান, বিভিন্ন প্রকার শুল্ক, অশুল্ক সমস্যা কাটিয়ে বাণিজ্য সহজিকরণসহ ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদি ভিসা দেয়ার অনুরোধ জানানো হয়েছে ভারতকে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়াতে কমপ্রিহেনসিভ ইকোনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট-সেপা গঠনের জন্য ইতিবাচক অগ্রগতি হয়েছে। করোনার কারণে বন্ধ থাকা বর্ডার হাট শিগগিরই চালু করা হবে বলে বৈঠকে দুই দেশের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ