শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সামনে আরও কঠিন চ্যালেঞ্জ: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সামনে আরও কঠিন চ্যালেঞ্জ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শের প্রতিপক্ষ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তি যাদের দোসর, তারা ষড়যন্ত্রমূলক অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ ষড়যন্ত্র আমাদের মোকাবিলা করতে হবে।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, সামনে বিরোধীদলের আন্দোলনের চ্যালেঞ্জের পাশাপাশি প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার এবং ভিশন ২০৪১-এর লক্ষ্য বাস্তবায়নে আওয়ামী লীগকে সংগঠিত ও সুশৃঙ্খল করার লক্ষ্যে আমাকে কঠিন দায়িত্ব দেয়া হয়েছে।

তিনি বলেন, আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমানত। তিনি এ জন্য সবার সহযোগিতা কামনা করেন। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ যেকোনো আন্দোলন মোকাবিলা করার শক্তি সামর্থ্য আওয়ামী লীগের আছে। গঠনমূলক সমালোচনাকে তিনি স্বাগত জানান। তবে বিদ্বেষমূলক সমালোচনাকে নয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবেন না। বসালে এ দেশের জনগণ বসাবেন। অভ্যন্তরীণ বিষয় নিয়ে নিজেরাই সমাধান করব।

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসার ইচ্ছে সরকারের এখনও নেই বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেটাই সরকারের চাওয়া। সেই নির্বাচনে সব দল অংশ নেবে বলেও আশা করছে আওয়ামী লীগ। যারা সরকারের অর্জনকে হিংসা করে সমালোচনা করছেন, তারা দেশের ভালো চান না বলে উল্লেখ করেন তিনি।

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, বৈশ্বিক কঠিন পরিস্থিতিও আমাদের বিবেচনায় রাখতে হবে। করোনাভাইরাসের নতুন ধরনের চ্যালেঞ্জ রয়েছে সামনে। আমাদের অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ