শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি

এবারের বিশ্ব ইজতেমার নিরাপত্তায় মোতায়েন থাকবে সাড়ে ৭ হাজার পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া দুই পর্বের বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তায় সাড়ে সাত হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে তুরাগ তীরের ইজতেমা মাঠে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়েছে।

সভা শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, এবারের দুই পর্বের বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তায় সাড়ে সাত হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।

সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার থেকে পুরো ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া স্পেশালাইজড টিমসহ প্রতিটি খিত্তায় সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

পুলিশ কমিশনার আরও বলেন, অন্য যেকোনো সময়ের থেকে এবার আরও সুশৃঙ্খলভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। দুই পর্বের ইজতেমা আয়োজকদের মধ্যে মতপার্থক্য থাকলেও ইজতেমা আয়োজনে কোনো বিশৃঙ্খলা হবে না।

প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং চারদিন বিরতির পর দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম. মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ