বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নিউ ইয়র্কের স্কুল ক্যাফেতে মিলবে হালাল খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিউ ইয়র্কের স্কুল ক্যাফেটেরিয়ায় হালাল খাবার ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। নিউ ইয়র্ক মেয়র কার্যালয় ও কাউন্সিলের ‘ক্যাফেটেরিয়ায় সম্প্রসারণ অভিজ্ঞতার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে মুসলিম পরিবার ও শিক্ষার্থীরা।

কাউন্সিল অন অ্যামেরিকান ইসলামিক রিলেশন্স (সিএআইআর)-এর নির্বাহী পরিচালক আফাফ নাশির এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সব ধর্মের শিক্ষার্থীরা তাদের ধর্মীয় নির্দেশনার আলোকে দুপুরের খাবার গ্রহণের অধিকার রাখে।

দীর্ঘদিন ধরে মুসলিম শিক্ষার্থীরা দুপুরের খাবার এড়িয়ে যেতে বাধ্য ছিল কিংবা ধর্মীয়ভাবে অনুমোদনহীন খাবার খেতে বাধ্য হয়েছে। স্কুলে বিকল্প হালাল খাবারের ব্যবস্থাপনা এবং স্কুলে দুপুরের খাবার উন্নয়নের প্রচেষ্টাকে সিএআইআর স্বাগত জানাই। পাবলিক স্কুলের একজন শিক্ষার্থী হিসেবে আমি কখনো হালাল খাবার পাইনি।

এমন পরিস্থিতিতে স্কুলের শিশুসহ সব শিক্ষার্থীর জন্য খাবারের মতো মৌলিক চাহিদাগুলোতে সমানাধিকারের দাবিতে মুসলিম কমিউনিটির প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। ’

বর্তমানে হালাল সনদধারী ৭৯টি স্কুল আছে। এসব স্কুলের খাবারের ওপর বড় অক্ষরে (ঐ) দিয়ে স্পষ্টভাবে চিহ্নিত থাকে। হালাল একটি আরবি শব্দ। এর অর্থ হলো, ইসলামী নির্দেশনা মতে কোনো নিষিদ্ধ বস্তু এই খাবারে নেই। মাংস জাতীয় খাবারের পাশাপাশি অন্যান্য খাদ্য পণ্য, প্রসাধনী সামগ্রী ও ফার্মাসিউটিক্যালসে এসব নির্দেশনা নিশ্চিত করা হয়।

এ বছরের শুরুতে ব্রেন্টউড ইউনিয়ন ফ্রি স্কুল ডিস্ট্রিক্ট নিজেদের সব স্কুলে বিকল্প হালাল খাবার ব্যবস্থার ঘোষণা দেয়। এর আগে গত বছর আটলান্টিক সিটি স্কুল ডিস্ট্রিক্ট প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে হালাল খাবার পরিবেশন শুরু করে। সূত্র : অ্যাবাউট ইসলাম

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ