শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মেট্রোরেল উদ্বোধন আগামী বুধবারেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আর ছয় দিন পর চালু হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর পরদিন থেকেই শুরু হবে যাত্রী পরিবহন। এখন চলছে শেষ সময়ের কাজ।

শুরুতে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে ট্রেন। দেশের প্রথম মেট্রোরেল চালুর খবরে উচ্ছ্বসিত নগরবাসী।

নির্মাণকাজ শুরুর সাড়ে ৬ বছর পর চালু হচ্ছে মেট্রোরেল। প্রথম ভাগে চলবে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ কিলোমিটার রুটে। এখন চলছে শেষ সময়ের ধোয়ামোছার কাজ। রাঙানো হচ্ছে নিচের সড়ক বিভাজক। ফুটপাত থেকে মূল স্টেশনে যাত্রী ওঠানামার সিঁড়িতে টাইলস বসানোর কাজও শেষের পথে।

রাজধানীতে প্রথম মেট্রোরেল চালুর খবরে বেশ খুশি নগরবাসী। যোগাযোগ-ব্যবস্থায় পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক উন্নতির আশাও করছেন তারা।

২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পরদিন থেকেই, সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হবে মেট্রোরেল। প্রথম ধাপে উত্তরার দিয়াবাড়ি, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও এই নয়টি স্টেশনে থামবে ট্রেন।

কর্তৃপক্ষ বলছে, বারটি ট্রেন প্রস্তুত করা হলেও শুরুতে যাত্রী পরিবহন করা হবে ১০টিতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ