শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ডিএসসিএসসি কোর্স সম্পন্ন করলেন ৩ পুলিশ কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তা ডিএসসিএসসি কোর্স-২০২২ সম্পন্ন করেছেন। ২০২১ সালের  ধারাবাহিকতায় এ বছরও বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তা মিরপুর সেনানিবাসস্থ সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে সফলতার সঙ্গে এ কোর্স সম্পন্ন ও মর্যাদাপূর্ণ পিএসসি সিম্বল অর্জন করেন।

কোর্স সম্পন্নকারী তিন পুলিশ কর্মকর্তারা হলেন, পুলিশ সুপার মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুন, পুলিশ সুপার মো. রিয়াজুল কবির ও পুলিশ সুপার মোছা. শামিমা আক্তার।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান জানান, গত ১৩ ডিসেম্বর ডিএসসিএসসির শেখ হাসিনা কমপ্লেক্স অডিটরিয়ামে ডিএসসিএসসি কোর্স-২০২২ এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স সম্পন্নকারী অফিসারদের মধ্যে গ্র্যাজুয়েশন সনদপত্র বিতরণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর ১৩৩ জন, বাংলাদেশ নৌ বাহিনীর ৪৫ জন, বাংলাদেশ বিমান বাহিনীর ২৪ জন, বাংলাদেশ পুলিশের ৩ জন এবং বন্ধুপ্রতিম ২১টি দেশের ৪৬ জন অফিসারসহ মোট ২৫১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা এ কোর্সে অংশগ্রহণ করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ