শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ কওমী ছাত্রপরিষদের উদ্যোগে জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা ২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার সুত্রাপুর, লোহারপুল জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মুফতি মিঞা মোহাম্মদ উমর কাজীর পরিচালনায় ও সদস্য সচিব আ.স.ম আল আমিন এর ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, মসজিদ উত-তাকওয়া ধানমন্ডি এর খতিব হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে হিফজুল হাদিসের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান সময়ে এধরনের আয়োজন আরো বেশি করা দরকার। প্রধান অতিথি তার বক্তব্যে জীবনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে পালন করার উদাত্ত আহ্বান জানান এবং হিফজুল কুরআন প্রতিযোগিতার পাশাপাশি হিফজুল হাদিস প্রতিযোগিতা আয়োজন করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলনা মুহিব্বুল্লাহিল বাকি আন নদভী। প্রধান আলোচক ছিলেন, আস-সাক্বাফা পত্রিকার সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মুফতী শাইখ মোহাম্মদ উছমান গনী, সহকারী অধ্যাপক, আহ্সানিয়া ইনস্টিটিউট ঢাকা, কলামিস্ট, দৈনিক প্রথম আলো ও মাওলানা হাবীবুল্লাহ সিরাজী।

এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক আহবায়ক মাওলানা মনির হোসেন ও মাওলানা সৈয়দ মুহসিন বিন কায়সার।

সারাদেশে জেলা ও বিভাগীয় পর্যায়ে পর্যায়ক্রমে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত বুধবার উক্ত প্রতিযোগিতার চূড়ান্ত বাছাইয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রথম ৩ জনসহ মোট ২৭ জনকে পুরস্কৃত করা হয়।

১ম স্থান অধিকার করে সিলেট বিভাগের প্রতিযোগী রেজাউল করিম শাফি, ২য় স্থান অধিকার করে চট্টগ্রাম বিভাগের ফোরকান ইবনে জাফর , ৩য় স্থান অধিকার করে ঢাকা বিভাগের ইলিয়াস হাসান।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে ২৫ হাজার, ১৫ হাজার, ১০ হাজার টাকা সমমূল্যের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বাকিদেরকেও নগদ অর্থসহ ক্রেস্ট, সনদ ও কিতাব প্রদান করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ