রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

“৪ কোটি মানুষ চতুর্থ ডোজ নেওয়ার উপযোগী”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের চার কোটি মানুষ করোনার টিকার চতুর্থ ডোজ নেওয়ার উপযোগী বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার চতুর্থ ডোজের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডা. আহমেদুল কবীর বলেছেন, আপাতত আমরা পাঁচটি ক্যাটাগরিতে এ টিকা দেবো। করোনা টিকার অ্যান্টিবডি বেশিদিন থাকে না, তাই করোনা ভাইরাসের সংক্রমণরোধে দেশব্যাপী করোনার টিকার চতুর্থ ডোজের কার্যক্রম শুরু করেছে সরকার।

তিনি কবীর বলেন, এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ৪৬০ জনকে চতুর্থ ডোজ দেওয়া হয়েছে। আজ থেকে সারাদেশে এ কার্যক্রম শুরু হয়েছে। এক্ষেত্রে প্রথম দিকে সম্মুখসারির যোদ্ধা ও গর্ভবতী মায়েরা এ টিকা পাবেন।

কবীর বলেন, আজ অনেকেই টিকা নিয়েছেন। বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে এ টিকার আওতায় আনতে চাই। বাংলাদেশ টিকায় মাইলফলক অর্জন করেছে। দেশের মানুষ টিকা নিতে আগ্রহী। যে কারণে করোনায় হাসপাতালে ভর্তি কম, মৃত্যুও কম।

টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন, এরই মধ্যে আমরা ১৫ কোটি মানুষকে প্রথম ডোজ, সাড়ে ১২ কোটিকে দ্বিতীয় ডোজ এবং সাড়ে ৬ কোটিকে তৃতীয় ডোজ দিয়েছি। এখনো এক কোটি ৩৩ লাখ টিকা আছে। স্বাস্থ্যমন্ত্রী টিকার ব্যাপারে অবগত আছেন।

তিনি বলেন, যে টিকা আছে, সেগুলো শেষ হলে আবারও টিকা আসবে। টিকা নিয়ে কোনো সমস্যা নেই। ১৮ বছরের ঊর্ধ্বে সাড়ে ১১ কোটি মানুষ আছেন। পর্যায়ক্রমে আমরা সবাইকে সেকেন্ড বুস্টার ডোজ (চতুর্থ ডোজ) দেবো।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ