সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

শেষ রাতে দু’রাকাত তাহাজ্জুদের উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাহাজ্জুদ বা রাতের নামাজের গুরুত্ব অপরিসীম। এ নামাজে মুমিনের মর্যাদা বৃদ্ধি পায়। আল্লাহর একান্ত প্রিয় বান্দা হওয়ার অন্যতম উপায়ও এটি। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে তাহাজ্জুদ নামাজ আদায়ের মাধ্যমে মুমিনের উপকারিতা ও সতর্কতা তুলে ধরেছেন।

ইবলিস মানুষের প্রকাশ্য দুশমন। তাই তো বিতাড়িত শয়তান মানুষকে তার সব কৌশল প্রয়োগ করে মুমিন বান্দাকে তাহাজ্জুদ থেকে গাফেল রাখতে সদা সচেষ্ট। সে কারণে প্রকৃত মুমিন বান্দা শয়তানকে চ্যালেঞ্জ করে রাতের আরামকে হারাম করে তাহাজ্জুদের জায়নামাজে রাত কাটিয়ে দেন। মুমিন বান্দার জন্য প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের এ ঘোষণা অনুযায়ী আমল করাই যথেষ্ট।

হাদিসে এসেছে-

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমাদের মধ্যে কেউ যখন ঘুমিয়ে থাকে তখন শয়তান তার মাথার শেষাংশে (ঘাড়ে) তিনটি গিট মেরে দেয়। প্রত্যেক গিট দেয়ার সময় এ মন্ত্র পড়ে মুমিন বান্দাকে অভিভূত করে দেয় যে, তোমার এখনো লম্বা রাত বাকি, অতএব ঘুমাতে থাকো।

অতএব সে যদি জেগে ওঠে আল্লাহর জিকির করে তবে (শয়তানের দেয়া গিটের) একটি বাঁধন খুলে যায়। তারপর ওজু করলে আরেকটি বাঁধন খুলে যায়। অতঃপর তাহাজ্জুদ নামাজ আদায়ের মাধ্যমে তার সবগুলো বাঁধনই খুলে যায়। ফলে ফজরের সময় সে উদ্যম ও স্বতস্ফুর্তভাবে ভোর বেলা জেগে ওঠে। অন্যথায় (তাহাজ্জুদ না পড়লে) আলস্যভরা ভারী মন নিয়ে ফজরের সময় জেগে ওঠে।

হযরত ইমাম শাফেয়ী রহিমাহুল্লাহ বলেন, তাহাজ্জুদ নামাজের দোয়ার তুলনা হলো এমন যে, একটি তীর সফলভাবে তার লক্ষ্যভেদ করেছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ