রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিশ্বের সর্ববৃহৎ কোরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাধারণত কাগজ, কাপড় ও পশুর চামড়ার মতো উপাদান দিয়ে পবিত্র কোরআনের বড় আকৃতির অনুলিপি তৈরির প্রচলন রয়েছে। ইসলামের প্রায় পনেরো শ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দুই শ কেজি স্বর্ণের প্রলেপ ও দুই হাজার কেজি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হচ্ছে পবিত্র কোরআনের সর্ববৃহৎ অনুলিপি।

পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান শিল্পী শাহিদ রাসসামের তত্ত্ববধানে এই প্রকল্পের কাজ করছেন চার শতাধিক শিল্পী। দুবাইয়ের উদ্যোক্তা ইরফান মুস্তফার আর্থিক সহায়তায় চলমান কোরআনের প্রকল্পটি ২০২৬ সালের মধ্যে শেষ হওয়ার আশা রাসসামে।

মোট ৮০ হাজার শব্দ ও ৫৫০ ক্যানভাসের সর্ববৃহৎ কোরআনের কপিটি দৈর্ঘ্যে ৮.৫ ফুট এবং প্রস্থে ৬.৫ ফুট। ২০২১ সালে অনুষ্ঠিত দুবাই এক্সপো-২০২০-এর পাকিস্তান প্যাভিলিয়নে সুরা আর রহমান অধ্যায়টি প্রদর্শনীতে রাখা হয়। সৌদি আরব বা কোনো মুসলিম দেশ এই শিল্পকর্মের পৃষ্ঠপোষক হবে—আশা শিল্পী রাসসামের।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ