রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

প্রাথমিকে বাতিল শীতকালীন ছুটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা ও পয়লা জানুয়ারি বই উৎসবের কারণে শীতকালীন ছুটি বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (১৮ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালের ছুটির ক্যালেন্ডারে সাত দিন শীতকালীন অবকাশের কথা উল্লেখ ছিল। তবে হঠাৎ করেই চলতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিকে বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়।

উপজেলা পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। মোট চার বিষয়ে এ পরীক্ষা হবে। বিষয়গুলো হলো-বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান। প্রতিটি বিষয়ের জন্য ২৫ নম্বর বরাদ্দ থাকবে। অফিস আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালের ছুটি অনুযায়ী ছুটির তালিকায় যিশুখ্রিষ্টের জন্মদিন বা বড় দিন ও শীতকালীন অবকাশের জন্য ২২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর সাত দিন পর্যন্ত ছুটির উল্লেখ রয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি, ডিআর ও ২০২৩ শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রম, বই বিতরণ উৎসবের প্রস্তুতি এবং ২০২১ শিক্ষা বর্ষের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন ও ফলাফল প্রকাশ-এর জন্য শীতকালীন অবকাশ সংক্রান্ত ছুটি বাতিল করা হলো। শুধুমাত্র ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিনে ছুটি বহাল থাকবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ