রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে চরমোনাই পীরের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতার ৫২তম বছর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সবার সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ এক বাণীতে পীর সাহেব চরমোনাই বলেন, ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’। আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের
জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেই সব বীর মুক্তিযোদ্ধাসহ সমগ্র জাতির অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের যথাযথ প্রতিদানের জন্য দোয়া করছি।

পীর সাহেব চরমোনাই বলেন, জাতি এমন এক সময় স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছে, যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার চ্যালেঞ্জের মুখে। মানুষের নাগরিক ও ভোটাধিকার প্রশ্নবিদ্ধ। অধিকার বঞ্চিত মানুষ অধিকার ফিরে পেতে দিক্বিদিক ছুটোছুটি করছে। নিত্যপণ্যের কষাঘাতে মানুষের জীবন জর্জরিত।

দেশে যখন জাতীয় সঙ্কট প্রকট হয়ে উঠছে। বিরোধী দল ও মতের উপর সরকারের খড়গহস্ত প্রসারিত। সঙ্কটের পর পর সঙ্কট সৃষ্টি হচ্ছে। দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে।

অপরদিকে পার্শ্ববর্তী দেশ ভারত প্রতিনিয়ত খোড়া অজুহাতে দেশের বিভিন্ন সীমান্তে পাখির মত বাংলাদেশী নাগরিক হত্যা করছে। স্বাধীনতার মূল অর্জন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার হারিয়ে জাতি এক অনিশ্চিত গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে। দেশে বিরাজমান রাজনৈতিক সঙ্কট থেকে দেশকে উদ্ধার করতে হবে।

তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন বিপন্ন হতে না পারে সে জন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি জাতীয় ঐক্য গড়ে তুলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার সুরক্ষা আহ্বান জানান।

সেই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশের সকল শাখাকে আলোচনা সভা ও দোয়ার মাহফিলসহ নানাবিধ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ