রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

অবশেষে কমলো সয়াবিন তেলের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবশেষে ভোজ্য তেলের বাজারে স্বস্তি ফিরলো। খুচরা বাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক মোছা. শামীমা আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯২ থেকে ৫ টাকা কমে ১৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল এখন পাওয়া যাবে ৯০৬ টাকায়। আগে এর দাম ছিল ৯২৫ টাকা।

অন্যদিকে, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭২ টাকা থেকে কমিয়ে ১৬৭ টাকা এবং পাম তেলের দাম ১২১ টাকা থেকে কমিয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে নতুন এ দাম কার্যকর হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ