রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নয়াপল্টনের ঘটনায় অন্তত ৪৯ জন পুলিশ সদস্য আহত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় অন্তত ৪৯ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সংঘর্ষে পুলিশের ৪৯ জন সদস্যকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের ৪২টি সেলাই পড়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজারবাগ পুলিশ হাসপাতাল পরিদর্শনে এসে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গতকাল (বুধবার) বিএনপি কর্মীরাই মারমুখী ছিলেন, তারা ইটপাটকেল ছুড়েছেন। পুলিশ পাল্টা পদক্ষেপ নিলে সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ৪৯ জনের মতো পুলিশ সদস্য আহত হয়েছেন। ডিসি মতিঝিলের সারা শরীরে পেটানোর দাগ আছে। অনেকেরই গায়ে স্প্লিন্টারের দাগ। পুলিশ বাধ্য হয়ে বুলেট ছুড়েছে। কোথা থেকে ককটেল বোমা এসেছে, তা তদন্ত করতেই বিএনপির অফিসে তল্লাশি চালানো হয়।

এ সময় ঢাকার পরিস্থিতি নাজুক হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পরিস্থিতি নাজুক হয়নি। বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করলে তাতে বাধা দেয়া হবে না। তবে কোনোভাবেই রাস্তায় সমাবেশ হবে না।

পুলিশ বিএনপি অফিসে ককটেল নিয়ে রেখেছে বিএনপির এমন দাবিকেও নাকচ করেন মন্ত্রী। বলেন, এতো বিশাল পরিমাণে চাল-ডাল ও পানির বোতল আনার কারণ কী? এর পেছনের কারণ হলো, বিএনপি সমাবেশের নামে রাস্তায় বসে পড়বে। এটা পুলিশ নস্যাৎ করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ