বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ভারতে মুসলিম নিদর্শন রক্ষায় জাতিসংঘের হস্তক্ষেপ চায় পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, আন্তর্জাতিক সমাজের উচিত ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধির বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া এবং এর বিরুদ্ধে সোচ্চার হওয়া। ভারতে বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী উপলক্ষে এক টুইটার বার্তায় তিনি এ কথা বলেন।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর উত্তর প্রদেশের অযোধ্যার কয়েকশো বছরের পুরনো বাবরি মসজিদকে প্রকাশ্য দিবালোকে একদল উন্মত্ত উগ্র হিন্দুত্ববাদী হাতুড়ি, শাবল, গাইতি ও অন্যান্য উপকরণের সাহায্যে গুঁড়িয়ে দেয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেছেন, উগ্র হিন্দুত্ববাদীরা ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে যে নীতি অনুসরণ করছে তা এখন মুসলমানসহ সব সংখ্যালঘুর জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

এছাড়া, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভারতের উগ্রপন্থীদের ধ্বংসলীলা থেকে ইসলামি ঐতিহ্য ও নিদর্শন রক্ষায় আন্তর্জাতিক সমাজ বিশেষকরে জাতিসংঘকে ভূমিকা পালন করতে হবে।

উগ্র হিন্দুত্ববাদীদের হাত থেকে সব সংখ্যালঘু বিশেষকরে তাদের ধর্মীয় স্থানগুলো রক্ষায় সোচ্চার হতে ভারতের সরকারের প্রতিও আহ্বান জানানো হয়েছে পাকিস্তানের ঐ বিবৃতিতে। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ