বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

প্রথমবারের মতো সৌদি আরবে শি জিনপিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনদিনের সফরে সৌদি আরবে পৌঁছেছেন। দেশটিতে এটা তার প্রথম সফর।

রিয়াদে সৌদি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করবেন তিনি। পাশাপাশি আগামী শুক্রবার উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোর সাথে একটি শীর্ষ সম্মেলনে যুক্ত হবেন শি। তার সফরের মূল এজেন্ডা মূলত জ্বালানি। খবর টিআরটি ওয়ার্ল্ড।

সৌদি রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, ২০২০ সালের করোনাভাইরাস মহামারীর পর এনিয়ে শি জিংপিং তৃতীয়বারের মতো বিদেশ সফর করছেন। বৈঠকগুলোতে জ্বালানি নিয়ে আলোচনা করবেন চীনা প্রেসিডেন্ট। তাছাড়া আরব নেতাদের সাথে দীর্ঘ পরিসরে বৈঠক করবেন তিনি। জিসিসি প্রধান নায়েফ আল হাজরাফ বলেন, জিসিসি দেশগুলো চীনকে বাণিজ্যিক অংশীদার করতে চায়।

খবরে বলা হচ্ছে, সৌদি আরবের অপরিশোধিত তেলের বৃহত্তম আমদানিকারক চীন। তেলের দাম নিয়ে চীনের সাথে বিস্তারিত আলোচনা হতে পারে। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বেড়েছে। চীন মূলত জ্বালানি সংকট মোকাবেলায় সৌদির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে।

অবশ্য জি-৭ জোটের সদস্য দেশ ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ান তেলের মূল্যে লাগাম টানতে প্রতি ব্যারেল মূল্য ৬০ ডলার নির্ধারণ করেছে। এর বেশি দাম দিয়ে তারা রাশিয়ান তেল কিনবে না।

এদিকে সৌদি সফরে শি জিনপিংয়ের বিস্তারিত আলোচনার বিষয় প্রকাশ করা হয়নি। সৌদি কিংবা চীনের পক্ষ থেকে কোনোকিছু স্পষ্ট করা হয়নি। তবে সৌদি বিশ্লেষক আলী শিহাবি বলেছেন, শি জিনংয়ের সাথে সৌদি আরবের বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে। জ্বালানি ছাড়াও চীন সৌদি আরবের সাথে কয়েকটি মেগা প্রকল্পে জড়িত হতে চাচ্ছে। সেসব বিষয়েও আলোচনা করবেন শি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ