রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কাবার চত্বরে মুসল্লিদের ৪ ভাষায় নির্দেশনা দেন খাদেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাবা চত্বরে নিরপত্তা কর্মী হিসাম আর-রিফাঈ। তিনি তার ভাষাগত যোগ্যতা দিয়ে সহকর্মীদের মাঝে বিস্ময় সৃষ্টি করেছেন। তিনি মোট চারটি ভাষা জানেন এবং সেগুলো দিয়ে মুসল্লি ও ওমরাহযাত্রীদের দিকদির্দেশনা দেন।

গতকাল সোমবার সৌদি সংবাদমাধ্যম আলআরাবিয়া জানায়, হিসাম আর-রিফাঈ মসজিদুল হারামে সমাগত মুসল্লিদের সাথে কথাবার্তা বলতে বলতে ও অনুশীলন করে এই ভাষাগুলো আয়ত্ম করেছেন। চারটি ভাষা শেখার পর এখন আমি খুব সহজেই মুসল্লিদের ইবাদত ও আসা-যাওয়ার সময় নানারকম দিকনির্দেশনা দিতে পারি’ বললেন নিরাপত্তা কর্মী হিসাম।

আলআরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে হিসাম রিফাঈ মসজিদুল হারামে তার পাঁচ বছরের অভিজ্ঞতা ও নিজের অনুভূতি জানিয়ে আরো বলেন, এটি আল্লাহর অনেক বড় একটি নেয়ামত যে, তিনি আমাকে বিভিন্ন দেশের মুসল্লিদের আলাদা আলাদাভাবে খেদমত ও সেবা করার সুযোগ দানে সম্মানিত করেছেন। এর মাধ্যমে আমি আল্লাহর মেহমানদের সেবক হতে পারছি- এটিকে আমি অনেক বড় সম্মান বিবেচনা করি।’

নিরাপত্তা অফিসার হিসাম আর-রিফাঈর বিভিন্ন জাতিসত্তার মুসল্লিদের দিকনির্দেশনা দেয়া সংক্রান্ত একটি ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে- মসজিদুল হারামে সমাগত একেক দেশের মানুষকে একেক ভাষায় নির্দেশনা দিচ্ছেন তিনি এবং তাদেরকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে সহায়তা করছেন। সূত্র: আলআরাবিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ