রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিশ্ব ইজতিমার সফলতা কামনা করে শেষ হলো বগুড়ার জোড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। বগুড়ায় আলমি শুরার তত্ত্ববধানে ও প্রশাসনের সহযোগিতায় রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলার তাবলীগ জামাতের পুরানো সাথীদের জোড় ইজতেমা শেষ হয়েছে।

গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই ইজতেমা আজ ৫ ডিসেম্বর সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

ভারতের তাবলিগের মুরব্বি মাওলানা আব্দুল মান্নানের আম বয়ানের মাধ্যমে শুরু হয় এ ইজতিমা। আরো বয়ান করেন মুফতি শফিক (পাকিস্থান) শায়েখ ইয়াসিন (সৌদি আরব) ও কাকরাইলের মুরব্বিগণ বয়ান করেন।

মাওলানা ওমর ফারুক আখেরি মোনাজাত পরিচালনা করেন। আখেরি মোনাজাতে বগুড়া এরুলিয়া বিমান বন্দর এলাকার হাজার হাজার মসল্লিগণ অংশ নেন।

এখানে জোড় ইজতেমা হওয়ায় এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেন। জোড় ইজতেমা থেকে মোট ১৪০টি জামাত খুরুজ হয়েছে। তারা বিভিন্ন এলাকায় দ্বীনি দাওয়াত দিবেন।

এই ইজতেমায় সৌদি আরব, মিশর, ইন্ডিয়া ও পাকিস্থানসহ বিভিন্ন দেশের ২০হাজার মসল্লী অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য, আগামী ১৩,১৪,১৫ জানুয়ারি ঢাকার টঙ্গীর মাঠে বিশ^ ইজতেমা অনুষ্ঠিত হবে। সেই ইজতেমার প্রস্তুতি হিসেবে এই জোড় ইজতেমা হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ