রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বাংলাদেশিদের জন্য ওমরা পালনের নতুন নিয়ম ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওমরা পালনের ক্ষেত্রে বাংলাদেশসহ পাঁচ দেশের জন্য নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব।

বাংলাদেশ, যুক্তরাজ্য, তিউনিসিয়া, কুয়েত ও মালয়েশিয়ার নাগরিকদের জন্য নতুন এ নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়মানুযায়ী, অনলাইনে ওমরা ভিসা প্রদানের ক্ষেত্রে আঙুলের ছাপ যুক্ত করার কথা বলা হয়েছে।

মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ওমরা পালন করা যাত্রীদের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবের যেসব বন্দর দিয়ে তারা আসছেন, সেসব বন্দরে ওমরা পালনকারী যাত্রীদের দুর্ভোগ কমাতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ওমরা পালনকারীদের ডিজিটাল সুবিধা প্রদানের লক্ষ্যেও এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি গেজেটে বলা হয়েছে, ঘরে বসেই মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে ওমরা ভিসার জন্য আঙুলের ছাপও দিতে পারবেন তারা। এর জন্য সৌদি ভিসা বায়ো নামের অ্যাপ ডাউনলোড করে ভিসার ধরন বেছে নিতে হবে।

এরপর পরিচয় যাচাই করার জন্য পাসপোর্ট স্ক্যানে চাপ দিয়ে আবেদনকারীকে অবশ্যই সামনের ক্যামেরা থেকে একটি পূর্ণ মুখের ছবি তুলতে হবে। যাতে এটি পাসপোর্টে থাকা ব্যক্তিগত ছবির সঙ্গে মেলে। শেষে ক্যামেরার মাধ্যমে ১০ আঙুলের ছাপ ইলেকট্রনিকভাবে স্ক্যান করে নিলেই নিবন্ধন সম্পন্ন হবে। সূত্র: সৌদি গেজেট, গলফ নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ