শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

কুষ্টিয়ায় ট্রাকচাপায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ।

আজ শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের বাহিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চৌড়হাস হাইওয়ে থানার পরিদর্শক দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৫১) ও মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শরীফের স্ত্রী শারমিন আক্তার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাজ্জাদ হোসেন নিকট আত্মীয় শারমিনকে নিয়ে মোটরসাইকেলে করে ঈশ্বরদী যাচ্ছিলেন। সাড়ে ৭টার দিকে বাহিরচর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

চৌড়হাস হাইওয়ে থানার পরিদর্শক দেবব্রত রায় বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে যায়। এতে দুজন নিহত হয়। ট্রাকটি স্থানীয়রা আটকে রাখে। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে। তবে ট্রাকের চালককে পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ