বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পরিবেশ উন্নয়নে বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব বিনিয়োগে বেসরকারি খাতকে উৎসাহিত করতে বাংলাদেশকে ঋণ হিসেবে ২৫০ মিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বিইএসটি) প্রকল্প পরিবেশ অধিদপ্তরকে তার প্রযুক্তিগত ও প্রশাসনিক সক্ষমতা জোরদার করতে এই সহায়তা করবে। একইসঙ্গে প্রকল্পটি দূষণ রোধ ও পরিবেশগত গুণমান উন্নত করতে পরিবেশগত প্রবিধান ও এর প্রয়োগিক উন্নয়নের ক্ষেত্রে কাজ করবে।

এছাড়া বায়ুদূষণ কমিয়ে আনতে পরিবেশবান্ধব বিনিয়োগে আর্থিক খাতকে উৎসাহিত করার জন্য একটি গ্রিন ক্রেডিট গ্যারান্টি স্কিমও প্রতিষ্ঠা করা হবে এই ঋণ সহায়তার আওতায়।

প্রকল্পটির সফল বাস্তবায়নের মাধ্যমে বৃহত্তর ঢাকা এবং এর বাইরে বসবাসকারী ২১ মিলিয়নেরও বেশি মানুষ উপকৃত হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যানড্যান চেন বলেন, পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংক বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার। এই প্রকল্পটি দেশের পরিবেশ প্রতিষ্ঠানগুলোকে আরও ভালোভাবে দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই উন্নয়নের জন্য শক্তিশালী করে তুলবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ