বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইউক্রেনকে সমর্থনের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যতদিন প্রয়োজন ইউক্রেনকে সহায়তার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দুই নেতার বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে নিজেদের এমন অঙ্গীকারের কথা জানান তারা।

ইউক্রেনে যুদ্ধাপরাধের ঘটনায় রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনারও অঙ্গীকার করেন দুই নেতা। তাঁরা বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর ওপর হামলার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

কিয়েভের প্রতি বিদ্যমান সমর্থন থেকে পিছু না হটার কথাও জানান দুই প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিতে সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।

বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ফ্রান্স ও যুক্তরাষ্ট্র, আমাদের সব ন্যাটো মিত্র, ইউরোপীয় ইউনিয়ন, জি-৭ সবাই ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নৃশংস যুদ্ধের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছে।’

জো বাইডেন আরও বলেন, ‘ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিজয়ের জন্য আঁকড়ে ধরা উচ্চাকাঙ্ক্ষার মুখোমুখি হচ্ছে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও সর্বজনীন মানবাধিকার রক্ষা করছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ