বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

অজুতে যেসব কাজ করা সুন্নত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অজু পবিত্রতা অর্জন ও নামাজ আদায়ের প্রধান মাধ্যম। অজুর আভিধানিক অর্থ- সৌন্দর্য, পরিষ্কার ও স্বচ্ছতা। শরিয়তের পরিভাষায় পবিত্রতা অর্জনের নিয়তে নির্দিষ্ট অঙ্গসমূহে পানি ব্যবহার করাকে অজু বলে। হাদিসে অজুকে নামাজের চাবি বলে আখ্যা দেওয়া হয়েছে। অজু পরিপূর্ণ ও সুন্দর হওয়ার লক্ষ্যে অজুর সুন্নতসমূহের ওপর নিয়মিত আমল করা উচিত।

জেনে নিন অজুর সুন্নতগুলো:

► অজুর শুরুতে নিয়ত করা। (বুখারি, হাদিস : ১)

► বিসমিল্লাহ পড়া। (আবু দাউদ, হাদিস : ৯২)

► উভয় হাতকে কবজি পর্যন্ত ধৌত করা। (মুসলিম, হাদিস : ৩৩১, মুসনাদে আহমাদ, হাদিস : ১৬২২৫)

► মিসওয়াক করা। (আবু দাউদ, হাদিস : ৪২)

► কুলি করা ও নাকে পানি দেওয়া। (মুসলিম, হাদিস : ৩৩১)

► যদি রোজাদার না হয় তাহলে ভালোভাবে কুলি করা এবং নাকে পানি দেওয়া। (তিরমিজি, হাদিস : ৭১৮)

► প্রত্যেক অঙ্গ তিনবার করে ধোয়া। (মুসলিম, হাদিস : ৩৩১)

► পুরো মাথা মাসেহ করা। (আবু দাউদ, হাদিস : ৯৭)

► উভয় কানের ভেতরে ও বাইরে মাসেহ করা। (আবু দাউদ, হাদিস : ১১৬)

► দাড়ি খিলাল করা। (আবু দাউদ, হাদিস : ১২৩)

► আঙুল খিলাল করা। (তিরমিজি, হাদিস : ৭১৮)

► ধোয়ার সময় অঙ্গসমূহকে মেজে-ঘষে ধোয়া। (আবু দাউদ, হাদিস : ১২৭)

► প্রথম অঙ্গ শুকানোর আগেই পরের অঙ্গ ধৌত করা। (বুখারি, হাদিস : ১৩৭)

► অঙ্গগুলো ধোয়ার সময় তারতিব তথা ধারাবাহিকতা রক্ষা করা। অর্থাৎ প্রথমে মুখমণ্ডল, তারপর হাত ধোয়া, তারপর মাথা মাসেহ করা। এরপর পা ধৌত করা। (সুরা : মায়েদা, আয়াত : ৬)

► বাম হাত দ্বারা প্রথমে ডান হাত ধোয়া এবং বাম হাত দ্বারা প্রথমে ডান পা ধৌত করা। (নাসায়ি, হাদিস : ১১১)

► মাথার সামনের অংশ থেকে মাসেহ শুরু করা। (মুসলিম, হাদিস : ৩৪৬)

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ