বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বিশ্বে করোনায় কমেছে শনাক্ত ও মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় ৪১২ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ৮৭ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৪০ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত রোগী কমেছে ৫০ হাজারের বেশি।

সোমবার (২৮ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৬১ লাখ ৩২ হাজার ৬৭৩ জন। এরমধ্যে মারা গেছে ৬৬ লাখ ৩৬ হাজার ১৮৬ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৪৭৬ জন এবং মারা গেছেন ১৪২ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯১৮ জন এবং মারা গেছেন ৫১ জন।

এছাড়া, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮ জন এবং মারা গেছেন ৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ২৮ জন এবং মারা গেছেন ৩৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৬৭৫ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৫১ জন এবং মারা গেছেন ৩৫ জন।

তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩১১ জন এবং মারা গেছেন ২৫ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৪৩ জন এবং মারা গেছেন ২০ জন। ব্রাজিলে মারা গেছেন ১৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৬৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ