মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

খুলনায় ট্রেনের ধাক্কায় কমার্স কলেজের শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ফরহাদ মোল্লা
খুলনা থেকে>

খুলনা মহানগরীর শিরোমনি এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল আজিজ (২০) নামে সরকারি আজম খান কমার্স কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ সোমবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে খানজাহান আলী থানার শিরোমনি হাফেজিয়া মাদরাসা সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সকাল থেকে আজিজ ওই এলাকায় ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় রেললাইনের পশ্চিম পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তারা আরও জানায়, সকাল থেকে ফোন নিয়ে খুব অস্থির অবস্থায় ঘোরাঘুরি করছিলেন আজিজ। যখন ট্রেন আসে তখন তিনি রেললাইনের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। লোকজন তাকে ডাকলেও তিনি শোনেননি। একপর্যায়ে ট্রেনে ধাক্কা লেগে মারা যান। খবর পেয়ে খান জাহান আলী থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে

তিনি বলেন, সোমবার দুপুর ১টার দিকে আজম খান কমার্স কলেজের স্নাতক প্রথমবর্ষের ছাত্র আব্দুল আজিজ খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-এটি