বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইবির তৃতীয় মেধাতালিকা প্রকাশ আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামীকাল ২৮ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হবে। আসন খালি থাকা সাপেক্ষে তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হবে।

দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি শেষেও ৬৭ শতাংশ আসন ফাঁকা রয়েছে। এতে এক হাজার ৯৯০টি আসনের মধ্যে ৬৬৪ জন শিক্ষার্থীর ভর্তির কার্যক্রম শেষ করেছেন।

আজ রোববার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান-উল আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত যারা ভর্তি হয়েছেন তারা অনেকেই অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের মাধ্যমে চলে যেতে পারে। বর্তমান ভর্তির সংখ্যাটাই যে ঠিক থাকবে তা এখনি বলা যাচ্ছে না।

আইসিটি সেল সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ৯৪৯ আসনের বিপরীতে ২৬৬ জন, ‘বি’ ইউনিটে (মানবিক) ৬০৮ আসনের বিপরীতে ২১৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) থেকে ৪৩৩ আসনের বিপরীতে ১৮৫ জন ভর্তি হয়েছেন। এ তিন ইউনিটে আবেদন জমা পড়েছিল ৪২ হাজার ৯৬৫টি। প্রথম ও দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি শেষে আসন খালি রয়েছে এক হাজার ৩২৬টি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ