বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

অর্থনৈতিক সংকট লাঘবে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার বিকল্প নেই: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্ষমতাভোগী সিন্ডিকেট দেশের অর্থ নানা উপায়ে বিদেশে পাচার করছে। রিজার্ভ ইস্যুতে দেশ আজ আর্থিকভাবে পঙ্গু। সাম্প্রতিক প্রতিবেদনে বিগত ১৬ বছরে বিদেশে যে পরিমাণ অর্থপাচারের কথা বলা হচ্ছে, তা সর্বশেষ দুই অর্থবছরের মোট বাজেটের প্রায় সমপরিমাণ। অর্থ পাচার রোধ ও পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে।

আজ রবিবার ঐতিহাসিক চরমোনাই বার্ষিক অগ্রহায়ণের মাহফিলের ৩য় দিন সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত ছাত্র গণজমায়েতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এ মন্তব্য করেন।

নির্বাচন নিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি না হলে নির্বাচনে অংশগ্রহণ করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিরোধী দলগুলোর সমন্বয়ে সুষ্ঠু নির্বাচনের দাবীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথা জানান তিনি।

ছাত্র গণজমায়েতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন, প্রত্যেক শিক্ষার্থী তার নিজ ধর্মীয় শিক্ষা গ্রহণের অধিকার সংবিধান স্বীকৃত। তাই শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা সরকারের কর্তব্য।

এ সময় তিনি নতুন শিক্ষা কারিকুলামে শিখনকালীন মূল্যায়নের পাশাপাশি সকল পাবলিক পরিক্ষায় সামষ্টিক মূল্যায়নে ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করতে দাবী জানান।

আগামী ৩ ডিসেম্বর ২০২২ ঐতিহাসিক পল্টন মোড়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সম্মেলন সফল করতে আহ্বান জানান কেন্দ্রীয় সভাপতি।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন এর সঞ্চালনায় ছাত্র গণজমায়েতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি ও জাতীয় শিক্ষক ফোরাম সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, নূরুল ইসলাম আল আমিন প্রমূখ নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা, তথ্য গবেষণা সম্পাদক সুলাইমান দেওয়ান সাকিব, দফতর সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক মুনতাছির আহমাদ, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ মাহবুব হোসেন মানিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ