বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বিএনপির সমাবেশ সোহরাওয়ার্দীতেই করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বড় সমাবেশ সম্ভব নয়। বাধ্য হয়ে সরকার কোথাও অনুমতি দেবে না। সরকার যেখানে ভালো মনে করেছে সেখানেই অনুমতি দিয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করতে হবে বিএনপিকে।

শনিবার (২৬ নভেম্বর) দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০২২ এর উদ্বোধন উপলক্ষে ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানসহ তিনটি ভেন্যুতে সমাবেশের আবেদন করেছিল। সবদিক বিবেচনা করে ডিএমপি কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানই উপযুক্ত মনে করেছেন। এ জন্য বিএনপিকে সেখানেই অনুমতি দেয়া হয়েছে।

১০ ডিসেম্বরের আগে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন হবে, ফলে অনিরাপদ বিবেচনা করে বিএনপি সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চাচ্ছে না- এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের (আওয়ামী লীগের) কিছু দলীয় প্রোগ্রাম রয়েছে, সেগুলো শেষ হয়ে যাবে। এরপর বিএনপি সেখানে সমাবেশ করতে পারবে।

সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিএনপি অন্য কোথাও সমাবেশ করতে পারবে কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপনাদের কাছেই আমার জিজ্ঞাসা। এত বড় গ্যাদারিং কোথায় তারা করবে? বিএনপি চেয়েছিল সংসদ ভবনের সামনে। সংসদ ভবনের সামনে কাউকে সমাবেশের অনুমতি দেয়া হয় না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ