বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিদ্দিকীর ইন্তেকাল, ধর্ম প্রতিমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ও অবসরপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সিদ্দিকী (বীর বিক্রম) ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

৭৫ বছর বয়সী শাহজাহান সিদ্দিকী ৩ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া নিজ বাড়িতে রাস্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পাদন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সিদ্দিকীর (বীর বিক্রম) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর সভাপতি মোঃ ফরিদুল হক খান ও ধর্ম সচিব কাজী এনামুল হাসান, এনডিসি।

শোক বার্তায় তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ শাহজাহান সিদ্দিকী, বীর বিক্রম মহান মুক্তিযুদ্ধে জীবন বাজী রেখে সম্মুখ সমরে যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জনে অসামান্য অবদান রেখে গেছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনেও এ বীর মুক্তিযোদ্ধা দেশ ও মানুষের কল্যাণে নিরলস কাজ করে গেছেন। দেশ মাতৃকার কল্যাণে নিবেদিত এই সূর্য সন্তানের অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ