রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

মেট্রোরেলের উদ্বোধন ডিসেম্বরের শেষ সপ্তাহে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন ডিসেম্বরের শেষ সপ্তাহে রাজধানীতে মেট্রোরেলের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা মেট্রোরেলের ডিপো এলাকার ভূমি উন্নয়নে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

এ দিন চুক্তিতে স্বাক্ষর করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক ও টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মাসাকাজু কনিশী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, চুক্তিতে প্যাকেজ-১ এর আওতায় ৬০৭ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজায় ৮৮ দশমিক ৭১ একর এলাকার ভূমি উন্নয়ন করা হবে। এ চুক্তি বাস্তবায়নে সরকার দেবে ৮১ কোটি ৮৩ লাখ টাকা এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) দেবে ৫২৫ কোটি ৮২ লাখ টাকা। চুক্তি বাস্তবায়নে ৯১০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ