বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এবার ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। বুধবার (২৩ নভেম্বর) ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এ ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিবিসি’র।

ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল থেকে প্রায় ২১০ কিলোমিটার পূর্বে দুজসে শহরের কাছে। তবে রাজধানী আঙ্কারা এবং ইস্তাম্বুলেও প্রবল কম্পন অনুভূত হয়।

প্রথমটির প্রায় ২০ মিনিট পর আরেকটি ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলু বলেন, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে পরে দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, দুজসে ৩২ জন, ইস্তাম্বুলে একজন, কৃষ্ণ সাগরের উপকূলে একজন আহত হয়েছেন।

এর আগে মঙ্গলবার (২২ নভেম্বর) মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার লাস ব্রিসাসের ৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে।

এদিকে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৮। এর বেশির ভাগই শিশু। সোমবারের (২১ নভেম্বর) ওই ঘটনায় আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। এখনও নিখোঁজ দেড় শতাধিক। এ ছাড়া গৃহহীন হয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ।

সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস জানায়, মঙ্গলবার (২২ নভেম্বর) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সব ধরনের সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ