বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৫ জন উপ-ব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) বদলি করা হয়েছে। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

ডিএমডি পদে বদলি বা আগের পদে পুনর্বহাল কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মীর মোফাজ্জল হোসেনকে বদলি করে সোনালী ব্যাংকে পাঠানো হয়েছে।

রূপালী ব্যাংকের ডিএমডি খান ইকবাল হোসেনকে বাংলাদেশ কৃষি ব্যাংকে বদলি করা হয়েছে। সোনালী ব্যাংকের সুভাষ চন্দ্র দাসকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে, জনতা ব্যাংকের মোহাম্মদ সাইফুল আলমকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে, জনতা ব্যাংকের দেলওয়ারা বেগমকে রূপালী ব্যাংকে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ডিএমডি (ইনসিটু) আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমানকে একই প্রতিষ্ঠানের ডিএমডি পদে বদলি করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ব্যাংকের ডিএমডি (ইনসিটু) মো. জাহাঙ্গীর হোসেন একই ব্যাংকের ডিএমডি হয়েছেন। বেসিক ব্যাংকের খান ইকবাল হাসানকে পাঠানো হয়েছে পল্লী সঞ্চয় ব্যাংকে, রূপালী ব্যাংকের ডিএমডি (ইনসিটু) কাজী মো. ওয়াহিদুল ইসলামকে সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনসিটু) তাহমিনা আখতারকে দেওয়া হয়েছে একই ব্যাংকের ডিএমডি পদ।

কর্মসংস্থান ব্যাংকের ডিএমডি (ইনসিটু) মিস মেহের সুলতানাকে কর্মসংস্থান ব্যাংকের ডিএমডি করা হয়েছে। রূপালী ব্যাংকের পারসুমা আলমকে সোনালী ব্যাংকে, বেসিক ব্যাংক ডিএমডি (ইনসিটু) মো. আবুল কালাম আজাদকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে। জনতা ব্যাংক ডিএমডি (ইনসিটু) শ্যামল কৃষ্ণ সাহা অগ্রণী ব্যাংকের ডিএমডি এবং রূপালী ব্যাংকের ডিএমডি (ইনসিটু) মো. গোলাম মরতুজাকে জনতা ব্যাংকের ডিএমডি পদে বদলি করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মীনাক্ষী বর্মনের সই করা এই বদলির প্রজ্ঞাপন আজ থেকেই কার্যকর হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ