বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী আজ থেকে শুরু ২য় সাময়িক পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার চলতি শিক্ষাবর্ষের ২য় সাময়িক পরীক্ষা আজ (২০ নভেম্বর) রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে।

নির্ধারিত সময় সকাল ৮টায় ঘন্টা বাজার পর জামিয়া মহাপরিচালক হযরত আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া (দা.বা.)এর হাত থেকে সকাল ৮টায় ঘন্টা বাজার পর পরীক্ষকগণ প্রশ্নপত্র গ্রহণের মধ্য দিয়ে ২য় সাময়িক পরীক্ষা শুরু হয়।

এ বিষয়ে জামিয়ার শিক্ষা পরিচালক ও মুহাদ্দিস আল্লামা কবীর আহমদ গণমাধ্যমকে বলেন, পরীক্ষায় জামিয়ার সাধারণ বিভাগ ও বিভিন্ন উচ্চতর বিভাগের প্রায় সাড়ে ৮ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

তিনি বলেন, পরীক্ষা উপলক্ষে জামিয়ার সুবিশাল শিক্ষাভবনের ২য়, ৩য় ৪র্থ তলায় পরীক্ষার হল নির্ধারণ করা হয়। হলে এমন সুবিন্যাস্তভাবে আসন সাজানো হয় যে, প্রতিটি পরীক্ষার্থীর ডানে ও বামে এবং সামনে ও পিছনে ভিন্ন জামাতের ছাত্র থাকে; যাতে কেউ চাইলেও কারো কাছ থেকে দেখে লেখার সুযোগ না পেয়ে থাকা। তাছাড়া আমরা হলে পর্যাপ্ত সংখ্যক পরীক্ষক দিয়েছে এবং তারা পরীক্ষা চলাকালীন পুরো সময় কড়া নজরদারি করে যাবেন।

বিশাল আয়তনের বিভিন্ন পরীক্ষা হলে পিনপতন নীরবতায় ছাত্ররা অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষার খাতায় লিখছেন। পরীক্ষকদেরকেও টহল দিতে বেশ সক্রিয় দেখা গেছে। এছাড়া বিভিন্ন হলের প্রধানগণও পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত পুরো সময় হলে উপস্থিত থেকে তদারকি করেছেন। পুরো হল জুড়ে এক মুগ্ধকর দৃশ্য বিরাজ করেছে। ছবিতে জামিয়ার শিক্ষা ভবনের বিভিন্ন হলে শিক্ষার্থীদেরকে মনোযোগের সাথে পরীক্ষা দিতে দেখা যাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ