বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

‘জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেছেন, আগামীতে যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক সেটা আমরা চাই। জাতীয় নির্বাচন হবে সংবিধান সম্মতভাবে বর্তমান সরকারের অধীনেই। বর্তমান নির্বাচন কমিশন এ নির্বাচন পরিচালনা করবে।

আজ রোববার দুপুর ১টায় নোয়াখালীর চাটখিল উপজেলা পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে মাহবুবউল আলম হানিফ বলেন, যদি নির্বাচন অধিক গ্রহণযোগ্য ও ত্রুটিমুক্ত করতে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সংবিধানের মধ্য থেকে আপনারা দিতে পারেন। অবশ্যই সেটা বিবেচনা করবে সরকার, সেটা বিবেচনা করবে নির্বাচন কমিশন। তবে সংবিধানের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা স্বাধীনতাবিরোধী পাকিস্তানের দোসর, যারা পাকিস্তানের তাঁবেদার, পাকিস্তানের আদর্শ নিয়ে চলে, তাদের কথায় সংবিধান পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। যদি আপনারা সংবিধানের মধ্যে থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে আপনাদের স্বাগত। আর যদি না করেন তাহলে সেটার দায়ভার আপনাদের।

মির্জা ফখরুলকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা আপনাদের কর্মীদের হত্যার বিচার চান। বিচার হচ্ছে, বিচার তো শুরু হয়েছে। ২০১৩, ১৪, ১৫ সালে আপনারা আন্দোলনের নামে পেট্রল দিয়ে মানুষ পুড়িয়ে মারছেন। সরকারি সম্পদ নষ্ট করেছেন, সেসব মামলা আছে ও বিচারও হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ