বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। খবর এনডিটিভি’র।

স্থানীয় সময় শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর কেন্দ্রস্থল ছিলো সুমাত্রার পশ্চিম উপকূলীয় শহর বেঙ্কুলুকু থেকে ১৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। রাত ৯টা ৭ মিনিটে একই এলাকায় আফটার শক হিসেবে ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে বলেও জানিয়েছে ইউএসজিএস।

বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি ইন্দোনেশিয়া। গত কয়েকদিনে দেশটিতে ৪ দশমিক ৭ থেকে ৫ মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সবশেষ গত ১৬ নভেম্বর আঘাত হানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প।

এর আগে চলতি মাসের শুরুর দিকে মধ্য ইন্দোনেশিয়ার নর্থ সুলাওয়েসি প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত মাসে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আব্রা প্রদেশ। ওই ভূমিকম্পে অন্তত ২৬ জন আহত হয় এবং একটি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এছাড়া গত মাসে উত্তর সুমাত্রা প্রদেশে ৫ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১ জনের মৃত্যু হয় বলে দেশটির আবহাওয়া ও জিওফিজিক্স সংস্থা বিএমকেজি নিশ্চিত করে। এ ছাড়া আরও অন্তত ৯ জন আহত হয়। এটি উত্তর সুমাত্রার কয়েকটি শহরে অনুভূত হয়, ভয়ে লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ