মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের উলামা সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদুর রহমান যশোর থেকে> খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের উদ্যোগে যশোর আশরাফুল মাদারিস (সতিঘাটা মাদরাসা) ময়দানে উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে খুলনা বিভাগের দশটি জেলার কওমি মাদরাসার আট সহস্রাধিক ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেন। সকাল ৯ টায় থেকে আসর পর্যন্ত অনুষ্ঠিত এ উলাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাসচিব, জামিয়া রহমানিয়া আজিজিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা মাহফুজুল হক বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ভারতের শাহী মোরাদাবাদ মাদরাসার মুহতামিম আল্লামা সায়্যিদ আশহাদ রশিদী।

সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের সভাপতি, খুলনা দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমদ, অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের নির্বাহী সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী,সিনিয়র সহ সভাপতি মুফতি আব্দুল হামিদ কুষ্টিয়া সহ-সভাপতি মাওলানা আব্দুল আউয়াল খুলনা, মাওলানা আব্দুল মান্নান যশোর, মাওলানা আবু দাউদ, কুষ্টিয়া।

মুফতি মুজিবুর রহমান যশোর, মাওলানা উসমান গনী ঝিনাইদহ, মহাসচিব মাওলানা নাসিরুল্লাহ যশোর, মাওলানা রশিদ সাংগঠনিক সম্পাদক মুফতি গোলামুর রহমান খুলনা, মাওলানা আবদুল খালেক সাতক্ষিরা, মুফতী ইয়াহইয়া যশোর, মাওলানা আবু ওবায়দা নড়াইল, মাওলানা আবদুর রাজ্জাক চুয়াডাঙ্গা, মাওলানা জাবের মাগুরা প্রমুখ।

-এটি